ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

করোনা মোকাবেলায় পটুয়াখালী প্রশাসককে স্বাস্থ্য সু—রক্ষা সামগ্রী হস্তান্তর করছেন জেলা পরিষদ চেয়ারম্যান

পটুয়াখালীতে কোভিড—১৯ করোনা সংক্রমন দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসকের কাছে স্বাস্থ্য সু—রক্ষা সামগ্রী হস্তান্তর করলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া। 

আজ ০৯ মে রবিবার দুপুর দেড়টায় জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর কাছে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবানসহ বিভিন্ন স্বাস্থ্য সু—রক্ষা সামগ্রীর ২০০ প্যাকেট হস্তান্তর করেন জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসরাত জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ. মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান লতিফা জান্নাতী, এলও উম্মে হাবিবা, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যানের সুযোগ্যপুত্র বিজয় রহমান প্রমুখ।

পরে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া করোনা মোকাবেলায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এর কাছে অনুরূপ স্বাস্থ্য সু—রক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑